সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জে বিলের পানি থেকে কৃষকের গলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ২.৫৫ পিএম
  • ৩১৮ Time View
125

কালের খবরঃ
গোপালগঞ্জে প্রদীপ বিশ্বাস (৪৫) নামে এক কৃষকের গলিত মরদেহ বিলের পানি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার শুরগ্রাম ডালিম ভিটা বিলে কচুরীপানার মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রদীপ বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার শুরগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে।মৃত্যুর পর তার ছেলে দ্বীকজয় বিশ্বাস জানান, ১২ দিন আগে অর্থাৎ কালিপূজার আগের দিন রাতে তিনি বাড়ি থেকে বাইরে যান এবং এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।


বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমানুল হোসেন জানান, বিলের মধ্যে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আজ শনিবার দুপুরে গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION