মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪.৫০ পিএম
  • ১৭২ Time View
5

কালের খবরঃ

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান আজ মঙ্গলবার (১৮ নভেম্বর)বিকেলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

“মিট দ্যা প্রেস” অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক তার নিজের পরিচয় প্রদান করেন এবং মতবিনিময়কালে জেলা প্রশাসক গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরবর্তীতে সাংবাদিকরা তাদের নিজ নিজ পরিচয় দেন এবং জেলার উন্নয়নে নবাগত জেলা প্রশাসকের কাছে নানা সুপারিশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান ও অনিরুদ্ধ দেব রায়।

এসময় গোপালগঞ্জে কর্মরত যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের সভাপতি এস.এম নজরুল ইসলাম, কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION