শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে পৃথক দুই মামলায় আসামী ৩৬৭, গ্রেপ্তার -৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫.২৭ পিএম
  • ২৫২ Time View
69

কালের খবরঃ

১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করেছে। এ দুই মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ২৮৫ জন সহ মোট ৩৬৭ জনকে আসামী করা হয়েছে। এখন পর্যেন্ত এই দুই মামলায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জগণ জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মো. শাহ আলম জানিয়েছেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এর পুত্র শেখ নাইমকে প্রধান আসামী করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনকে অজ্ঞাতনামা সহ ৩১৮ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে, কোটালীপাড়ায় থানার অফিসার্স ইনচার্জ  খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫জন সহ মোট ২৯ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠালো হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে  গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের একটি পিকআপ গাড়ীতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এছাড়া জেলার বেশ কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে বিক্ষোভ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION