শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১.৪৮ পিএম
  • ১৯৬ Time View
44

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্রশস্ত্র সহ লাঠিসোটায় সজ্জিত হয়ে সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। আজ রবিবার সকালে টুঙ্গিপাড়া থানা কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে মোট ২১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের পর টুঙ্গিপাড়া উপজেলার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, ঐদিন বিকালে উপজেলার শিশু পার্কের পাশের সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র সহ লাঠিসোটায় সজ্জিত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। এছাড়া জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION