মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদে ৩টি ককটেল নিক্ষেপ ! আহত ৩ পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২.১৫ এএম
  • ৩৪৯ Time View
169

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায ও উপজেরা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের  ৩টি ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।আজ সোমবার রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায ১টি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ২টি ককটেল হামলার এ ঘটনা ঘটে।এতে কোটালীপাড়া থানার নারী কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৯১)  আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৬৬) নজরুল ইসলাম (৫২) আহত হয়েছেন।আহতরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা  বলেন, আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায়  ককটেল বিস্ফোরণে  তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, রাত দশটার দিকে থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এস.আই মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION