মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

কোটালীপাড়ায় পরিত্যাক্ত ককটেল বিস্ফোরণে এক নারী আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭.০৩ পিএম
  • ২৬৫ Time View
150

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গেয়ে একটি পরিত্যাক্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় লালমোন নেছা (৫৫) নামে এক নারী আহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলী সরদারের স্ত্রী।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি সংগ্রহ করে রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের ২৫-৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তিনি টোকানো মালামাল নিয়ে নড়াচড়া করলে হঠাৎ একটি গোলাকৃতির বস্তু হাতে পায়। সেটি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের ২/৩টি আঙ্গুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়।

রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, হোটেলের কাছেই ওই মহিলা ভাঙ্গাড়ি নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ প্রচন্ড শব্দ শুনে বাইরে গিয়ে দেখি, তিনি আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত কোটালীপাড়া হাসপাতালে পাঠানো হয়।

কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানান, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, পরিত্যাক্ত ককটেল বিস্ফোরণের ফলে এক নারী আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে, এবং আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION