শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

কোটালীপাড়ায় ককটেল হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫.৪০ পিএম
  • ৩৬৭ Time View
202

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া  উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর)  বিকেলে পৌর মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারের চৌরঙ্গীতে এসে শেষ করে।

সেখানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।উল্লেখ্য, গত সোমবার রাতে কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল  হামলা করে। এই হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION