শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন – সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮.১৯ এএম
  • ২০৪ Time View
78

কালের থবরঃ

গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম  রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়র এবং কাউন্সিলরদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু মিয়া।’তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সেলিমুজ্জামান। তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার সকল সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সুখ–দুঃখের অংশীদার হয়ে থাকতে চাই এবং সুখে-দুঃখের সাথি হিসেবে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব এবং দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো।এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান–মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION