শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে মৃদু ভু-কম্পন অনুভূত। জনমনে আতঙ্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১১.২৭ এএম
  • ১৮৭ Time View
55

কালের খবরঃ

গোপালগঞ্জে মৃদু ভু-কম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার আনুমানিক সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভু-কম্পন অনুভূত হয়। ৫ দশমিক ৫ মাত্রার ভূ-কম্পন ৫ সেকেন্ড স্থায়ী এ ভু-কম্পনে মানুষ ভয়ে বাড়ী-ঘর  থেকে দৌড়ে বেরিয়ে আসে। মানুষ আতংকিত হয়ে পড়ে। তবে, কোন ক্ষয়ক্ষতির সংবাদে এখনও পাওয়া যায়নি।শহরের নবীনবাগ নিবাসী জান্নাতুল কবীর রাতুল বলেন, আমি টেবিলে বসে পড়াশোনা করছিলাম। হঠাৎ আমাদের বিল্ডি সহ চেয়ার টেবিলে মনে হলো ঘুরছে। পরে আমরা বাসার সবাই দৌড়ে বাসা থেকে নিচে নেমে আসি। এতে সবার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

বটতলা রোডের বাসিন্দা প্রিয়ম মন্ডল বলেন, আমি খাটে শুয়ে ছিলাম । মনে হচ্ছে আমাকে ঝাকি দিয়ে দোল দেচ্ছি। প্রত্যাশা মন্ডল বলেন, আমি লেখাপড়া  করছিলাম। হঠাৎ টেবিল চেয়ার কাপছে।  ঘরের আসবাবপত্র ও থালাবাটি ঝনঝন করছে। জানালা দিয়ে দেখি মানুণ দৌড়ে বাইরে যাচ্ছে।

জেলা শহরে সৈয়দ আকবর হোসেন বলেন, আমি অফিসে ছিলাম। হঠাৎ ভু-কম্পন অনুভূত হলে  আমি সহ সবাই দৌড়ে বেরিয়ে যায়।  সবাই বিল্ডি থেকে রাস্তায় অবস্থান নেই। এতে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে দৌড়া দৌড়ি করে। ফলে জেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION