বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ভ্যান চাপায় শিশু নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ২.৩৪ পিএম
  • ২৫৫ Time View
67

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্যান চাপায় সাইমা খানম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমা খানম আমতলী গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে।শিশুটির  দাদা সরওয়ার মিয়া জানান, সকালে  সাইমা খানমকে সঙ্গে নিয়ে মনসাবাড়ি বাজারে যাই। বাজার করার সময় হঠাৎ সাইমা হাত থেকে ছুটে গিয়ে একটি সড়কে চলাচলকারী দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে সাইমাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাইমা খানম মারা যায়।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, শিশুর মৃত্যু ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION