শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১.৩৫ পিএম
  • ২৫৮ Time View
79

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  দুপুর  সাড়ে ১২টায়  উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ অফিস কক্ষে ট্রফি উন্মোচন করেন।

এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার চাইতে অংশগ্রহণ করাই বড়ো বিষয়। তারপরও খেলাকে কেন্দ্র করে নানা রকম বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। আশা করছি, শিক্ষার্থীরা সেটি মাথায় রেখে সৃশুঙ্খলভাবে টুর্নামেন্ট শেষ করবে। তবে খেলাকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ বিঘ্ন  বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। অনুষ্ঠানে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ ৩৩টি দলের খেলোয়াড় প্রতিনিধি উপস্থিত ছিলেন।আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION