Update Time :
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১২.২২ পিএম
২৩২
Time View
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত
কালের খবরঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নান্নু মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) ভোরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক সড়কের সদর উপজেলার গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নান্নু মোল্লা শহরের বেদগ্রামের সোনামিয়া মোল্লার ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে গোবরা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় নান্নু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
4