শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

গোপালগঞ্জে পারিবারিক কলহে গৃহবধু নিহত। সৎ ছেলেকে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫.৩৩ পিএম
  • ৩০০ Time View
71

কালের খবরঃ
গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখ (৩৫) কে সন্দেহজনক ভাবে আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী।

প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতের কোনো এক সময় পারিবারিক কলহের জেরে শোভা বেগম তার স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শেখের হাতে মারধরের শিকার হন। পরে স্থানীয়রা ও নিহতের সৎ ছেলে ফখরুল তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু সময় চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

রাতেই ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে (প্রায় ২টার দিকে) গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় পৌঁছালে শোভা বেগম মারা যান। পরে নিহতের খালাতো ভাই ইয়াসিন মৃতদেহ ও সৎ ছেলে ফখরুল শেখকে নিয়ে কাশিয়ানী থানায় যান।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় দায়েরের পর আইনগত বরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION