শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল এক হেলপারের। আহত-২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২.১৬ পিএম
  • ১৫২ Time View
39

কালের খবরঃ

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে মোঃ জসিম শেখ (২৩) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।‌গোপালগ‌ঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত হেলপার মোঃ জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, যান্ত্রিক  ট্রুটির কারনে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৯১৮)। এসময় একই দিক দিয়ে আসা দ্রুতগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৮৪৬৫) দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পিছনে সাজোড়ে ধাক্কা লাগায়। এতে ট্রাকের হেলপার জসিম মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি আটক করে ও মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। প‌রে  আইনী প্রক্রিয়া  শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION