শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২.২৫ পিএম
  • ২৫৯ Time View
62

কালের খবরঃ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ  ফয়সাল (২২) নামে ঢাকা কলেজে পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের ছেলে এবং এবছর গোপালগঞ্জ  সরকারী কলেজ থেকে এইচ এসসি পাস করে  অনার্সে ভর্তির জন্য় ইউজিসিতে কোচিং করছে।  শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৭টার দিকে শহরতলীর চরপাথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাকিল আহম্মেদ কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পারাপার হচ্ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে সাকিল নিহত হয় বলে জানাগেছে। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল।
গোপালগঞ্জ রেল স্টেশন মাস্টার রত্না বৈদ্য জানান, এলাকাবাসী আমাকে খবর দিলে আমি রেল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একজন কলেজ ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION