মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার

কাশিয়ানীতে সড়কে বাস উল্টে নিহত ১, আহত ২৫ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮.৫৯ পিএম
  • ৩৩৯ Time View
154

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস সড়ক উল্টে বাসের হেলপার  মোঃ নাঈম হাওলাদার (১৮) নিহত এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  নিহত নাঈম হাওলাদার খুলানার সোনাডাঙ্গা এলাকার মোঃ বিল্ট হাওলাদারের ছেলে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের বরাতে জানা যায়, একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে খুলনাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার ওপর উল্টে যায়।

সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন এবং হতাহতদের হাসপাতালে পাঠানো হয়।গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপারকে মৃত ঘোষণা করেন। বাকীরা গোপালগঞ্জ  ও কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION