মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন

টুঙ্গিপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬.২৮ পিএম
  • ৩৬৪ Time View
141

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ 

গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাঁধা সৃষ্টি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে তাকে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরাম কান্দি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া নাসির শেখ টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ভাই।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির (সন্ত্রাস বিরোধী আইন) মামলায় সংশ্লিষ্টতা থাকায় নাসির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। এতে ৮২ জন এজাহার নামীয় সহ ১৫০-২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION