মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন

গোপালগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রথম দিনে ৯টি ইলিশ জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২.১১ পিএম
  • ৩৭২ Time View
148

কালের খবরঃ
মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে গোপালগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯টি ইলিশ জব্দ করা হয়েছে। এসব মাছের মোট ওজন ১ কেজি ৭০০ গ্রাম। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মালো পাড়ায় নদীর ঘাটে একটি নৌকা থেকে এসব মাছ জব্দ করা হয়। অভিযানের সময় মাছ বা নৌকার মালিকের সন্ধান মেলেনি।

অভিযানে জব্দ হওয়া ইলিশগুলো পরবর্তীতে স্থানীয় গোবরা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।অভিযান পরিচালনা করেন  গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন নন্দী জানান, দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এবং এর আওতায় গোপালগঞ্জ জেলার নদ-নদীতে ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্য শিকার নিষিদ্ধ থাকবে। আমরা জেলার সকল হাট-বাজারে নজরদারি বাড়িয়েছি যাতে কোন ইলিশ মাছ বিক্রি না হয়। এই অভিযান আগামী ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION