মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২.৪২ পিএম
  • ১৯৯ Time View
2

 কালের খবরঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি  র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের নেতৃত্বে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে  পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতেষ বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সমীর বিশ্বাস, তম্নয় কর্মকারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION