সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জে পৃথক তিনটি ঘটনায় শিশুসহ তিনজনের মুত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪.১৯ পিএম
  • ৪০২ Time View
175

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক তিনটি ঘটনায় এক শিশুসহ তিনজনের মুত্যু হয়েছে। আজ বুধবার ( ১ অক্টোবর) কাশিয়ানী উপজেলার মাজরা এবং কোটালীপাড়া উপজেলার মাচারতারা ও লখন্ডা গ্রামে এসব ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছের সাথে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ট্রাক চালক মোঃ জনি হোসেন  নিহত হয়। এসময় ট্রাকের হেলপার মারাত্মক আহত হন। নিহত জনি যশোরের চৌগাছা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

অপরদিকে, কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাদমান শেখ নামের ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সাদমান দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই উপজেলার লখন্ডা গ্রামে বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের বিলে ভ্যাশালজালে মাছ ধরার জন্য বসে ছিল। এসময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ভ্যাশালের উপরেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসব বিষয় নিশ্চিত করেছেন,কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা.আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION