শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

গোপালগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাতের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮.৪৫ পিএম
  • ২৮২ Time View
61

কালের খবরঃ
গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত (৫৪) আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাত ছিলেন ১০ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার পিতা মরহুম এসকেন্দার আলী সরদার । তিনি গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।

আগামীকাল শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

তার মৃত্যতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এবং বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।

সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু। এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ বছর ধরে তিনি সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতায় গোপালগঞ্জ জেলা জুড়ে সাংবাদিক সারমাতের একটা সুনাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION