মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫.৩০ পিএম
  • ২০৪ Time View
6

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকার (গোপালগঞ্জ-ঢাকা) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়।

নিহত পথচারী টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দনপুর এলাকার মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে  আলমগীর লস্কর (৫৫)।এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,যাত্রীদের বরাত দিয়ে বলেন, ৫৫ বছর বয়সী আলমগীর লস্কর রামচন্দনপুর বটতলা মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম এক্সপ্রেসের একটি গাড়ির সামনে হঠাৎ আলমগীর চলে আসে। তখন তাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। এঘটনায় কমপক্ষে ৫ জন যাত্রী আহত হয়েছে। চালক ও হেলপার দূর্ঘটনার পর পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছে। আর মরদেহ উদ্ধার করেছে। এঘটনার পর প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।  পরে  আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION