মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় পোড়ানো হলো ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫.৫৬ পিএম
  • ৩১১ Time View
146

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল বিরোধী অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।গত মঙ্গলবার ও আজ বুধবার উপজেলার গোপালপুর, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নের মধুমতি নদী ও বিভিন্ন খাল–বিল থেকে নিষিদ্ধ মোট ১৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ৫০০ মিটার বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়।

পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল বিরোধী অভিযানে দুই দিন ধরে বিভিন্ন বিল থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য ৫ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চত্বরে পুড়িয়ে দেয়া হয়। দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION