শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কোটালীপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪.৩৬ পিএম
  • ৩৯১ Time View
84

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ জনকে মারধর মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (২৫) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার বাগানউত্তরপাড়া গ্রামের খাইরুল বশারের ছেলে সিকিরবাজারের গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন তার কয়েকজন বন্ধুকে নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে পূজা দেখতে যায়। সময় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস তার লোকজনের সঙ্গে মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্লিনটন বিশ্বাস লোকজন নিয়ে ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (২৫), সোয়াদী শেখ (২০), রসুল ফকির (১৮), ফেরদাউস ঘরামী (১৯) কে মারধর করে। মারধরের পরে ইমতিয়াজ ইসলাম শাওনের কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাস রামশীল বিজ্রের উপর নিয়ে পুড়িয়ে ফেলে।
গুরুতর আহত ইমতিয়াজ ইসলাম শাওন বলেন, “মঙ্গলবার রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে রামশীলের রাজাপুরে পূজা দেখতে যাই। রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে ক্লিনটন বিশ্বাস আমাদেরকে গালিগালাজ করে মারধর করে। সময় আমার কাছ থেকে সুজুকি এফআই মডেলের (গোপালগঞ্জ১১৭৬৫৪) নম্বরের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে রামশীল বিজ্রের উপর বসে পুড়িয়ে ফেলে।
রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস বলেন, “গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে আমাদেরকে মারধর করে। একপর্যায়ে এলাকাবাসী এসে ইমতিয়াজ ইসলাম শাওনের মোটরসাইকেল পুড়িয়ে ফেলে। আমরা কেউ ইমতিয়াজ ইসলাম শাওনকে মারধর করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ বলেন, “রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ পেয়েছি। যদি অভিযোগ সত্য হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION