Update Time :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৫৭ পিএম
২১৭
Time View
মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
মুকসুদপুর প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাফবজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাফবজ মাতুব্বর মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মোঃ কামাল হোসেন জানান, হাফবজ কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে হাফবজকে মৃত অবস্থায় উদ্ধার করে।
4
মুকসুদপুরপ্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাফবজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাফবজ মাতুব্বর মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মোঃ কামাল হোসেন জানান, হাফবজ কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে হাফবজকে মৃত অবস্থায় উদ্ধার করে।