শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

টুঙ্গিপাড়ায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০১ পিএম
  • ২৪২ Time View
39

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওসি-সহ চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের টুঙ্গিপাড়ায় উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রিকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর শ্রীরামকান্দি গ্রামের মোঃ হামজা (২৫) ডাব বিক্রি করতে পাটগাতী বাসস্যান্ডে আসে। সেই ডাব পাটগাতি সরদারপাড়া এলাকার মোঃ জিয়ারুল মোল্লা (২১) প্রতিটি ৮০টাকা দরে ক্রয় করে।  টাকা লেনদেনের সময় দু’জনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই আজ সালিশ ডাকা হয়।

সন্ধ্যার দিকে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং আরও চার পুলিশ সদস্য রয়েছেন, যারা সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসময় সড়কের বিভিন্ন দোকানপাটের মালামাল ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ইটের আঘাতে আমিসহ ৪ পুলিশ সদস্য ইটের আঘাতে সামান্য আহত হয়। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION