শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২.৪৩ পিএম
  • ২৫০ Time View
39

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আয়ান (৩) নামে এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ মোঃ আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রাম থেকে শিশুটি উদ্ধার করে। শিশু আয়ান কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে।

এদিকে, শিশুর অপহরণ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জানান, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের পাকিজা নামে এক গৃহবধু থানায় এসে শিশু অপহরণের একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু আয়ানকে উদ্ধার করা সম্ভব হয়।

ওসি আরো বলেন, “আমরা এই মামলায় আমিনুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে গ্রেপ্তার করেছি। তিনি নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।”শিশু আয়ান অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন বলেন, “কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আয়ানের মায়ের সাথে আমিনুল ইসলামের পরিচয় হয়। সেই পরিচয়ের মাধ্যমে বাপ্পী আয়ানের মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করে এবং সুকৌশলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।”শিশু আয়ানের মা, পাকিজা বেগম, বলেন, “আমি থানায় মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ আমার সন্তানকে উদ্ধার করেছে। এজন্য আমরা কোটালীপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION