শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কাশিয়ানীতে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন সহস্রাধিক রোগী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২.০৫ পিএম
  • ৩৪১ Time View
158

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। সময় বিনামূল্যে ঔষধ চশমা বিতরণ করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় সেবা প্রদান করা হয়।

দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগএই শ্লোগান নিয়ে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ব্র্যাক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

সময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, জেলা সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, কাশিয়ানী ব্রাঞ্চের ম্যানেজার অরুপ দত্তসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক চক্ষু রোগীকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পরে তাদেরকে বিনামূল্যে চশমা ঔষুধ বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানি রয়েছে, তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার বলেন, “প্রান্তিক জনগোষ্ঠী, যারা অবহেলিত এবং দারিদ্র সীমার নিচে বসবাস করেন, তাদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে।তিনি আরও জানান, ক্যাম্পে এক হাজার জনকে বিনামূল্যে সেবা দেওয়া হবে এবং তাদের চশমা ঔষুধ প্রদান করার পাশাপাশি অপারেশনও করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION