রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে-৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২.১৯ পিএম
  • ২৬৯ Time View
79

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে  বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জন সহ ৪ জন নিহত হয়েছে। এছাড়া এঘটনায় আহত হয়েছে আরো ৩জন। নিহতরা হলো-মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক(৮০)ও তার স্ত্রী দেলোয়ারা বেগম(৬৫), মেয়ে রুমা বেগম(৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ(৫০)।

তারা কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বলে একটি সূত্র জানিয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপর একজন কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মারাত্মক আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন আরো ২ জন মারা যায়। এছাড়া আশংকাজনক অবস্থায় নুসরাত খাতুন(১৮)কে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION