শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

মুকসুদপুরে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫.৫৬ পিএম
  • ৩১০ Time View
64

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে রেজাউল করিম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক আকস্মিক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ বিভিন্ন ধারায় রেজাউল করিমকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার পরিচালিত ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রেজাউল করিম কোনো প্রকার চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই দীর্ঘদিন ধরে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিয়ে প্রেসক্রিপশন দিচ্ছিলেন। শুধু তাই নয়, তিনি রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও পরিচালনা করতেন। অভিযানে তার ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখার প্রমাণ, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ থাকার বিষয়েও নিশ্চিত হয়ে এই  সাজা দেয়া হয়।

এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন জানান, স্থানীয়দের অভিযোগ ছিল, ওই ব্যক্তি মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঙ্গে জড়িত। কিন্তু এতদিন সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আজকের অভিযানে আমরা তাকে হাতেনাতে আটক করেছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION