মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ, দেওয়ালে পোষ্টার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২১ পিএম
  • ১৮৩ Time View
2

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ শাখার সহ-সভাপতি রিফাত দাড়িয়ার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ বিষয়ে রিফাত দাড়িয়াসহ বিভিন্ন ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি থেকে খাবার বিতরণের ভিডিও পোষ্ট করা হলে মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে খাবার বিতরণের সময় শেখ হাসিনার জন্য দোয়া চাইতে শোনা যায়।
তবে যারা খাবার বিতরণ করেছেন, তাদের মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা গেছে।

এদিকে, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া পক্ষ থেকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা পোষ্টার টানানো হয়েছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসার পর, তারা মুহূর্তেই এসব পোষ্টার অপসারণ করে ফেলেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান হাজরা বলেন, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে দুর্গাপুজা চলমান এবং সাধারণ নেতা-কর্মীদের ধরপাকড় এড়াতে আমরা বড় ধরনের কোন অনুষ্ঠান করিনি। তবে কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ছোট ছোট অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে, মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান  সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। তার পরেও যদি তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায়, তবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, কোটালীপাড়ার বিভিন্ন দেওয়ালে টানানো পোষ্টারগুলি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION