শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৩১ পিএম
  • ২৬৭ Time View
33

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে  আত্মহত্যা করেছে। আজ বরিবার উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ ঝর্ণা বেগম আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী।

জানাগেছে,আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদার দীর্ঘ দিন ধরে বাড়ীতে না আসার কারনে প্রায়ই মোবাইল ফোনে তাদের কথা কাটাকাটি হতো।এই সূত্র ধরে ঘটনার দিন সকালে ঝর্ণা বেগম তার রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। রুম থেকে ধোয়া বেরুতে দেখে বাড়ীর লোকজন দরজা ভেঙ্গে ঝর্ণা বেগমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশীদ বলেন, গৃহবধূ ঝর্ণা বেগমের আত্মহত্যায় তার বাড়ী ও স্বামীর বাড়ীর কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত করা হবে না। এই আত্মহত্যার ঘটনায় কোন অভিযোগ পাইনি।যদি অভিযোগ পাই তা হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION