মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কাশিয়ানীতে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৩২ পিএম
  • ২১৯ Time View
2

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারী ও চড়পাটা জালবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গতকাল রবিবার (৩১ আগস্ট ২০২৫) উপজেলার রাজপাট ইউনিয়নের শিল্টা ও হাইশুর বিল থেকে এসব জাল জব্দ করা হয়।অভিযানে মোট ৭৪টি চায়না দুয়ারী জাল ও ১টি বড় চড়পাটা জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো উপজেলা শহীদ মিনার চত্বরে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে ভস্মীভূত করা হয়।জেলা মৎস্য অফিসার বিজন নন্দীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তারা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

জেলা মৎস্য অফিসার জানান, জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে ৭৪টি চায়না দুয়ারী জালের মূল্য আনুমানিক ৩ লাখ টাকা এবং একটি বড় চড়পাটা জালের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কাশিয়ানী উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে অব্যাহতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION