মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

সহজ যোগাযোগের জন্য গোবিপ্রবিতে মোবাইল অ্যাপ চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৩.০৫ পিএম
  • ৩১৪ Time View
6

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য ও সেবা আরও সহজলভ্য করতে নিজস্ব মোবাইল অ্যাপ জিএসটিইউ অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপাচার্য দপ্তরে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নয়নের এক নতুন অধ্যায়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের যোগাযোগ এবং তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে। এসময় তিনি অ্যাপটির নির্মাতা আইসিটি সেলকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ।

অ্যাপটিতে শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার, ই-লাইব্রেরি সুবিধা, বাসের সিডিউলসহ বিভিন্ন জরুরি সেবার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগাযোগ ও সেবাগুলো হবে আরও সহজ ও দ্রুত।

প্রসঙ্গত, অ্যাপটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। https://www.gstu.edu.bd/dev/gstuapps/। আইসিটি সেল জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপটির তথ্য হালনাগাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION