মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোবিপ্রবির দরিদ্র ২৬ শিক্ষার্থী পেল আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৪৬ পিএম
  • ২২১ Time View
6

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অস্বচ্ছলদের শিক্ষা সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, কনফারেন্স ও অনুষ্ঠান আয়োজনে এসব শিক্ষার্থীকে নগদ ৯৬ হাজার টাকা প্রদান করা হয়।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। শিক্ষকরাও একাডেমিক পরিবেশ বজায় রাখতে কাজ করবেন বলে প্রত্যাশা রাখি। শিক্ষার্থীরা কী চায়, তা আমাদের বুঝতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন কিছু করতে চাই, সেকারণে সবার সহযোগিতা প্রয়োজন।

ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION