শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২.২৬ পিএম
  • ২৯১ Time View
43

কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম হৃদয় শেখ (২০)। তিনি ওই গ্রামের মিকাইল শেখের ছেলে।

এ ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে। নিহতের বাবা মিকাইল শেখ জানিয়েছেন, হৃদয় শেখ বাড়ির পাশের একটি নারকেল গাছ পরিষ্কার করছিলেন। গাছের ডগা কাটতে গিয়ে তা বিদ্যুতের তারে পড়লে তিনি বিদ্যুতায়িত হন এবং অসুস্থ হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ  আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় শেখ এসএসসি পাশ করার পর আর পড়াশোনা চালিয়ে যাননি, বরং পরিবারে অভাবের কারণে সংসারের হাল ধরেছিলেন। তার অকাল মৃত্যু পরিবারে শোকের ছায়া ফেলেছে।

উরফি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য বশার মিয়া এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যার ফলে ওই পরিবারের বড় ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION