শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১.৪৩ পিএম
  • ২৪৫ Time View
43

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন তাইফুল ইসলাম (৪৫) ও তার ছেলে মিনহাজ শেখ (১০)। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে, স্ত্রীকে তালাক দেওয়ার পর ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করে প্রতীকী আনন্দ প্রকাশ করেন তারা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তাইফুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, তাইফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে তার ১২ বছরের সংসার ছিল। তবে দাম্পত্য জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের অভিযোগে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে ওঠে। অবশেষে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তাইফুল ইসলাম তার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। তালাকের কিছুক্ষণ পরেই বাড়ির গেটের সামনে বালতি ভর্তি  পানি মিশ্রিত দুধ দিয়ে  তিনি ও তার ছেলে মিনহাজ শেখ প্রকাশ্যে দিয়ে গোসল করেন।

তাইফুল ইসলাম দাবি করেছেন, গত ১২ বছর তারা বাবা-ছেলে নানা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। স্ত্রীকে তালাক দিয়ে সেই কঠিন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তাই, আনন্দের প্রকাশ হিসেবে তারা (বাবা-ছেলে) দুধ দিয়ে গোসল করেছেন।

নাম প্রকালশ অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা বলেন, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে চলে আসা দুঃখজনক। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION