শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪.৪৫ পিএম
  • ২২৪ Time View
39

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নতুন অ্যাডহক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন “উপজেলা কমান্ড”-এর নতুন অ্যাডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও।

সভায় টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের নতুন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এম ফিরোজ মিয়া, সদস্য সচিব মোল্লা এনামুল হক লুৎফর, সদস্য সিরাজুল হক, এসএম জায়েদ আলী, মুন্সি আবু বক্কর, লিয়াকত আলী এবং এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া ইউএনও ফারজানা আক্তার বলেন, “বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”

এর আগে গত ১১ আগস্ট মুক্তিযোদ্ধাদের সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের অ্যাডহক (অস্থায়ী) কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ড। এতে বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা এনামুল হক লুৎফরকে সদস্য সচিব করে মোট ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION