মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮.০২ পিএম
  • ৪৯৯ Time View
5

কালের খবরঃ
গোপালগঞ্জে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৪ আগস্ট) বিকেলে জেলা শহরের মান্দারতলা ও বেদগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।অভিযানে দেখা যায়, মান্দারতলার নিগি ফিলিং স্টেশন ও বেদগ্রামের মিতা ফিলিং স্টেশন বিএসটিআই-এর নির্ধারিত মান অনুযায়ী তেল সরবরাহ না করে গ্রাহকদের কম পরিমাণে তেল দিচ্ছিল। এতে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান চালানো হয়।  অনিয়ম ধরা পড়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অভিযানে বিএসটিআই প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION