কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Reporter Name
-
Update Time :
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬.৩৬ পিএম
-
১৯৮
Time View
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ইয়াবাসহ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের শাহাদত শেখের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সুমন মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিণপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে। সে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া শাহাদাত শেখের বাড়িতে ভাড়া থাকতেন। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের শাহাদত শেখের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন লস্কারকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য...
4
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইয়াবাসহ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের শাহাদত শেখের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সুমন মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিণপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে। সে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া শাহাদাত শেখের বাড়িতে ভাড়া থাকতেন। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের শাহাদত শেখের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন লস্কারকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category