বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

আত্মীয় মরদেহ বাড়ী নেয়ার পথে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে লাশ হলেন ইসমাইল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৭.০৯ পিএম
  • ২৮০ Time View
4

কালের খবরঃ

ত্মীয় মরদেহ বাড়ীতে নেয়ার পথে যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে লাশ হয়ে বাড়ী ফিরলেন ইসমাইল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

আজ শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শ (ওসি) মোঃ রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।

ওসি মোঃ রোকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদার কয়েকজনকে সাথে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে নিজ বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামে যাচ্ছিলেন।

এসময় অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-ছ-৭১-৪০৪৯) ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরিতমুখী বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহন একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো- ব-১৫-০০৩৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ও আহতদের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION