মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

টুঙ্গিপাড়ায় মহাসড়কের পাশে গাছ রেখে ব্যবসা, ৩০ হাজার জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪.৫৬ পিএম
  • ৩৬১ Time View
2

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়কের পাশে গাছ রেখে দীর্ঘদিন ধরে সয়ামিল ব্যবসা পরিচালনা করছিলেন মুশফিকুর রহিম নামের এক ব্যবসায়ী, যা জনস্বার্থে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল।

তিন মাস ধরে সড়কের পাশে গাছ রেখে ব্যবসা পরিচালনা করায় প্রথমে সরকারের ড্রেনের কিছু অংশ ভেঙে যায়, এরপর সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। যদিও প্রশাসন একাধিকবার মুশফিকুর রহিমকে গাছ সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে, তবুও তিনি কোনো গুরুত্ব দেননি।

অবশেষে, সড়কের অবস্থা আরও খারাপ হওয়ায় এবং মানুষের ভোগান্তি সৃষ্টির কারণে আজ রবিবার (১৭ আগস্ট) টুঙ্গিপাড়া-পিরোজপুর মহাসড়কের চৌড়ঙ্গি এলাকায় অভিযান চালান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। ভ্রাম্যমান আদালত সড়ক আইনে মুশফিকুর রহিমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং তিনি গাছ সরানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিষয়ে ইউএনও ফারজানা আক্তার বলেন, এভাবে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য ব্যবসায়ীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। তাই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION