মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

জুলাই শহিদদের স্মরণে গোবিপ্রবিকে এসকায়েফের গবেষণা সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭.০৩ পিএম
  • ১৯৫ Time View
2

গোবিপ্রবি প্রতিনিধিঃ
জুলাই শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষণাগারে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায়  উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের হাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা গবেষণা সরঞ্জামাদি তুলে দেন। এর মধ্যে রয়েছে মাইক্রোস্কোপ, ল্যাকটোমিটার, অটোক্লেভ মেশিন, সিঙ্গেল চ্যানেল মাইক্রোপিপেট অ্যান্ড প্লেট, পিএইচ মিটার ও বিভিন্ন ধরনের টেস্ট কিট।
এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, এসকায়েফ প্রতিনিধি ডা. প্রাণ গোপাল চক্রবর্তী ও ডা. মোঃ রাজিবুল হাসানসহ এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহায়তা প্রদান করায় এসকায়েফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের নিবন্ধন দেয়া শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION