মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন সিকদার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫.২৪ পিএম
  • ৩৪৪ Time View
3

গ্রেপ্তার হওয়া সুজন সিকদার

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার (১৩ আগস্ট) ১২টার দিকে শহরের মান্দার তলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ছোট ভাই ও মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে।পরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, গোপালগঞ্জের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে গত ১৬ জুলাই এনসিপির পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় সুজন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায়(মামলা নং-৩১)তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION