শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কোটালীপাড়ায় সরকারি কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩.১১ পিএম
  • ৪০৬ Time View
83

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রলীগ নেতা নাজমুল হুদা চাঁদ (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল বাজার থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।নাজমুল হুদা চাঁদ মাচারতারা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও কোটালীপাড়া সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা।আজ সোমবার (২৫ আগস্ট) নাজমুল হুদা চাঁদকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোটালীপাড়া থানা সূত্রে জানাগেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ  ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় কোটালীপাড়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হুদা চাঁদকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নাজমুল হুদা চাঁদ ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫২ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION