শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কোটালীপাড়ায় দুই আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার-৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬.১৮ পিএম
  • ২৩৪ Time View
47

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই আওয়ামীলীগ নেতাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম (৫৫), সাইফুদ্দিন মোল্লাজাহিদ (৪২) ও যুবলীগ নেতা মোঃসাইম হাওলাদার (৩০)।

গতকাল রবিবার রাতে কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩জনকে গ্রেপ্তারকরে। গ্রেপ্তারকৃতদের আজ সোমবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি ও কাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সাইফুদ্দিন মোল্লা জাহিদ হিরণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা ও আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। এছাড়া গ্রেপ্তারকৃত মোঃসাইম হাওলাদার যুবলীগ নেতা ও গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভকরে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, সাইফুদ্দিন মোল্লা জাহিদ ও যুবলীগ নেতা মোঃসাইম হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই দিন গ্রেপ্তারকৃত নেতারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৪৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION