শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কোটালীপাড়ায় দখলমুক্ত হলো কুমলিয়া খাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬.২৬ পিএম
  • ৩৪১ Time View
126

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বহুদিন ধরে দখল হয়ে থাকা কুমলিয়া সরকারি খাল অবশেষে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি “মৎস্য প্রজেক্ট” নামে খালের ওপর বানা ও সেতুর নিচে বালির বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন। এর ফলে খালটির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। নৌ চলাচল ব্যাহত হয় এবং কৃষি কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুম বিল্লাহ নেতৃত্বে অভিযান চালিয়ে বাঁধ কেটে খালটি দখলমুক্ত করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন,খাল দখল হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছিল সাধারণ কৃষক ও মৎস্যজীবীরা। মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহকারীরা দীর্ঘদিন ধরেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, “কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলের খালগুলোতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা দখলমুক্ত করার উদ্যোগ নেই। খালগুলো মুক্ত হলে কৃষি ও নৌ চলাচল স্বাভাবিক হবে এবং মৎস্যজীবীরাও আবার জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।”

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে দখলমুক্ত হওয়ার পর খালপাড়ে জড়ো হওয়া এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের দাবি, কেবল কুমলিয়া  খাল নয়, উপজেলার অন্যান্য খালও যেন দ্রুত দখলমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION