মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার

কালের কন্ঠের কোটালীপাড়া প্রতিনিধি মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬.১১ পিএম
  • ৩৬৩ Time View
152

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংবাদ প্রকাশের জেরে “কালের কণ্ঠ” এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করেছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করে দুর্বৃত্তরা।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ বাহাদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মুরগী বিক্রেতা মোঃ আজিজুল হক হাওলাদার এবং আঃ রশিদ হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এছাড়া তারা অকথ্য গালি-গালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION