বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ২.২৮ পিএম
  • ৩৯৬ Time View
10

কালের খবরঃ

গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। এর আগে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন স্তরের মানুষের অংশ গ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে সরকারি শিশু পরিবার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য এবং সংগীত প্রশিক্ষকরা সঙ্গীত, হামনাত ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংসারে মা, বোন কঠোর পরিশ্রম করে সংসারে সুখ, শান্তি বয়ে আনে, তেমনি নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে।এছাড়া আজ সকালে গোপালগঞ্জের মুকসুদপুর, কোটালীপাড়া , টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে উপজেলা সদরে শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION