মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে জমির বিরোধে এক শিশুকে বেদম মারধরের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২.২৭ পিএম
  • ২৬১ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আবু তালিফ মোল্যা(৮)নামে এক শিশুকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। ওই শিশুকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (৬জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘ্যানাশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা সোহাগ মোল্লা জানান, গত সোমবার(৩০ জুন) বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের নিজ বাড়ী থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ী জালালাবাদ ইউনিয়নের ঘ্যানাশুর গ্রামে আসেন তিনি। গত দুই দিন আগে একই গ্রামের বশির মোল্যার ছোট ছেলের সাথে তালিফের মারামারি হয়।

আজ রবিবার সকালে নানা হাবিবার খলিফার দোকানে যায় শিশু তালিফ। পরে স্থানীয়রা তাফিলকে মারাত্মক আহতাবস্থায় মধুমতি নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়। পরিবারের সদস্যরা ওই শিশুকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনালের হাসপাতালে ভর্তি করে। শিশুটির পিতার ধারনা, তার শ্বশুর হাবিবার খলিফার সাথে একই গ্রামের বশির মোল্যার সাথে জমিজমা নিয়ে রিবোধের জের ধরে বশির মোল্যার ছেলে হাকিম মোল্যা (১৭)তার ছেলেকে মারধর করে মৃত ভেবে মধুমতি নদীর পাড়ে ফেলে আসতে পারে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল রাজীব বলেন, সকালে তালিফ নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন করেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমান বলেন, এখনও এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION